হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থানে ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থান নিয়েছে ইরানের সংসদ। দেশটির স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, এই প্রণালী শুধু একটি দেশ নয়, বরং বিশ্বের সব দেশের বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত থাকার কথা।
তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মতো অন্য দেশের সম্পদ “গ্রাস” করতে চায় না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সেখানে হস্তক্ষেপ করতে চাইছে।
কালিবাফ আরও বলেন, “আমরা আমাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী বিশ্বের দেশগুলোর অধিকার ও স্বার্থ রক্ষা করি। কেউ যেন একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে।”
তিনি দাবি করেন, কিছু পক্ষ হরমুজ প্রণালী ঘিরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা অন্যায্য ও অযৌক্তিক।
ইরানি সংসদ স্পিকার সতর্ক করে বলেন, যদি অবরোধ বা চাপ প্রয়োগমূলক পদক্ষেপ প্রত্যাহার না করা হয়, তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলাচল সীমিত করা হতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, এমন পরিস্থিতি যুদ্ধবিরতির নীতিরও পরিপন্থী হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।
এ বিষয়ে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন, যেখানে নৌ-অবরোধ বা উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ এড়ানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।
সূত্র: পার্সটুডে
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।