শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ইরানবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৪

সংগৃহীত

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন পরিকল্পনা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীকে হত্যার চেষ্টা প্রত্যাখ্যান করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের মজলুম জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কারণে দেশটি সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান। মানববন্ধন শেষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা ইসলামী প্রজাতন্ত্র ইরান ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘মুসলিম বিশ্ব ঐক্য গড়ো’ এবং ‘ইহুদীবাদীদের ষড়যন্ত্র প্রতিহত কর’ শ্লোগান দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top