শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ব্যারেজ দ্রুত বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৯

সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার নীলফামারীর নির্বাচনি জনসভায় বলেন, ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “এটি এলাকার মানুষের প্রাণের দাবি। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমরা এটি বাস্তবায়ন নিশ্চিত করব।”

তিনি বলেন, দেশের মানুষ শুধু ভোট দেবে তা যথেষ্ট নয়, দেশ গঠন করতে হবে। “আমাদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ,” যোগ করেন তিনি।

তারেক রহমান আরও জানান, নীলফামারীর ইপিজেডকে আরও বড় করা হবে, যাতে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। যুবকদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে।

তিনি ধর্মগুরুদের মানবেতর জীবনযাত্রার কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকারে এদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপন এবং কিশোরগঞ্জ সৈয়দপুর শিল্পাঞ্চলসহ অন্যান্য শিল্পাঞ্চল সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, “এই এলাকার মানুষ যাতে ভয় দেখানোতে ভোট দিতে না পারে, সে জন্য যারা অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top