টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান না খেলার সিদ্ধান্তে আইসিসির পাশে ভারত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে তোলপাড় চলছে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা সোমবার (২ জানুয়ারি) টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “আইসিসি একটি বড় বিবৃতি দিয়েছে। তারা খেলোয়াড়সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে পুরোপুরি একমত। আইসিসির সঙ্গে আলোচনার আগে বিসিসিআই এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।”
এর আগে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, দেশের ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি পেয়েছে, তবে ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে না। সরকারি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, অন্যান্য ম্যাচগুলো পাকিস্তান খেলবে। পাকিস্তান কেন ভারতের বিপক্ষে খেলছে না, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ দেওয়া হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।