পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে আফগানিস্তানের সেনাবাহিনী। এরই অংশ হিসেবে একটি আত্মঘাতী বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গেছে।
আফগানিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বখতার জানায়, আজ শুক্রবার একটি সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করা হয়েছে। আফগান সামরিক সূত্রের বরাতে বলা হয়, এটি আফগান সেনাবাহিনীর আত্মঘাতী বিশেষ দল। এ দলের সদস্যরা বিস্ফোরকভর্তি ভেস্ট ও গাড়িবোমায় সজ্জিত এবং শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন সেনাকে আটক করে নিয়ে যাওয়ার কথাও জানা যায়। রাত ১২টার দিকে হামলাকারীরা আফগানিস্তানে ফিরে যায়।
এই হামলার পর পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান ‘গজব-লিল হক’ নামের সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানের দাবি অনুযায়ী, এ পর্যন্ত অভিযানে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই শতাধিক।
সূত্র: এএফপি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।