ইরানের গ্যাস ফিল্ডে আর হামলা চালাবে না ইসরায়েল: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ১০:০১
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের প্রধান গ্যাসক্ষেত্র সাউথ পার্স লক্ষ্য করে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতানিয়াহু দাবি করেন, এর আগে ইরানের গ্যাসক্ষেত্রে তারা নিজেদের সিদ্ধান্তেই হামলা চালিয়েছিল।
এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে চাপের মুখে ফেলার চেষ্টা করছে। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইরানের শাসকগোষ্ঠী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করে বিশ্বকে প্রভাবিত করতে চাইলেও তা কার্যকর হবে না।
এদিকে, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল জড়ায়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, প্রায় এক বছর আগে ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিলেনইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ইরানের গ্যাসক্ষেত্র সাউথ পার্স বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত। সূত্র: আলজাজিরা
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।