বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

কাতারে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:৩১

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশ দুটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামী শরিয়াহ অনুযায়ী, চাঁদ দেখা না যাওয়ায় চলতি হিজরি ১৪৪৭ সালের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।

আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার শুরু হবে শাওয়ালের প্রথম দিন এবং সেদিনই উদযাপিত হবে ঈদুল ফিতর।

একইভাবে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে রমজান ৩০ দিনের হবে এবং শুক্রবারই অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, চন্দ্র মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে মাস ৩০ দিনে পূর্ণ করার বিধান রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হওয়ায় এশিয়ার দেশগুলোতে সাধারণত পরের দিন ঈদ হওয়ার সম্ভাবনা থাকে। তবে আকাশের অবস্থা ও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশসহ অন্যান্য দেশের জাতীয় চাঁদ দেখা কমিটিগুলো।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top