সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

লেবাননের হামলায় ইসরায়েলের ছয় সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৪:৩২

সংগৃহীত

লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সেনাদের ওপর একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তাদের ছয় সেনা আহত হয়েছেন।

আল জাজিরার সোমবার (৩০ মার্চ) প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে দুজন অ্যান্টি-ট্যাংক হামলায়, তিনজন ড্রোন হামলায়, আর একজন সামরিক অভিযানের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।

হিজবুল্লাহ সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননের আল-আদাইসাহ শহরের খানুক এলাকায় সকাল ৮টা ১৫ মিনিট ও ৮টা ২০ মিনিটে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়। এছাড়া সকাল ৬টা ৩০ মিনিটে কিরিয়াত শমোনা, ৬টা ৪০ মিনিটে আল মালিকিয়া, এবং সকাল ৬টায় আভিভিম বসতি এলাকায় হামলার দাবি করা হয়েছে।

তাদের দেওয়া তথ্যানুযায়ী, ভোর ৪টা ৩০ মিনিটে হাইফার দক্ষিণে মিশমার আল কারমেল এলাকায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও হামলা চালানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top