মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে পাকিস্তানে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ১৬:৪৮
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে পাকিস্তান চরম জ্বালানি সংকটে পড়েছে। সরকারের দ্বিতীয়বারের দাম বৃদ্ধি অনুযায়ী, ট্রোলের দাম রাতারাতি ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জ্বালানিমন্ত্রী সর্দার ওয়াইস আহমেদ খান লেঘারি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, সরকারের হাতে সম্পদ সীমিত এবং যুদ্ধ কখন শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই।
পাকিস্তান তাদের প্রয়োজনীয় তেলের বড় অংশের জন্য হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। সম্প্রতি ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু পাকিস্তানি জাহাজ চলাচলের বিশেষ অনুমতি পেলেও, সামগ্রিক সরবরাহ ব্যবস্থা এখনও বিপর্যস্ত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।