মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ডিএমপির ডিসি মাসুদ আলম এখন চট্টগ্রামের পুলিশ সুপার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৯:৩৩

সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

বগুড়া জেলার সন্তান মাসুদ আলম ডিএমপির রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের এই কর্মকর্তা পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পুলিশ বাহিনীতে সুপরিচিত।

কঠিন পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজধানীর যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া ঘিরে আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।

এর আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পেও কর্মরত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top