জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৭:১৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ড. রইছ উদ্দীন বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।