সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ইউজিসির নতুন চেয়ারম্যান নিয়োগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৭:৩০

সংগৃহীত

সরকার দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (১৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ। এছাড়া নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন:

ঢাকা বিশ্ববিদ্যালয় – অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় – অধ্যাপক রইস উদ্দিন।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – ছিদ্দিকুর রহমান খান।ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় – অধ্যাপক নুরুল ইসলাম।খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) – অধ্যাপক মোহাম্মদ মাসুদ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – অধ্যাপক মো. আল ফোরকান।রাজশাহী বিশ্ববিদ্যালয় – অধ্যাপক ফরিদুল ইসলাম।

শিক্ষামন্ত্রী বলেন, এই নিয়োগে মূল দৃষ্টি রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ পারফরম্যান্স-এর ওপর। উপাচার্য পদে রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করা হয়নি, কারও রাজনৈতিক পরিচয় ব্যক্তিগত বিষয়।

তিনি আরও বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

 

এনএফ৭১/ওতু

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top