হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৮:৪৫
হরমুজ প্রণালি ব্যবহার করে কোনো দেশকে ইরানের ওপর হামলা চালাতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসমাইল বাঘাই বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হবে। কারণ এ অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
তিনি জানান, হরমুজ প্রণালির ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কোনো দেশ যেন এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
বাঘাই আরও বলেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে। তাই হরমুজ প্রণালির অপব্যবহার রোধ এবং সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও ইরানের আছে।
তিনি দাবি করেন, ঐতিহাসিকভাবে ইরান হরমুজ প্রণালির নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।