সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

নড়াইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৫:৫০

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে শনিবার (৭মার্চ) রাতে সুমাইয়া বেগম (১৬) নামের ১ গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইয়ামিন শেখের বিরুদ্ধে।

রোববার (৮ মার্চ) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান 'নিউজ ফ্লাশ ৭১' কে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সুমাইয়া বেগম লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ইয়ামিন শেখের স্ত্রী। ও একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মোঃ ফরিদ ভূঁইয়ার মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে ইয়ামিন এর সাথে জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মোঃ ফরিদ ভাইয়ার মেয়ে সুমাইয়ার সাথে বিবাহ হয়। তাদের একটা দুই মাসের ছেলে সন্তান রয়েছে।

নিহত সুমাইয়ার বাবা ফরিদ ভূঁইয়া জানান শনিবার (৭ মার্চ) রাতে আমার মেয়ে সুমাইয়াকে তার স্বামী ও স্বামীর পরিবার পিটিয়ে হত্যা করেছে। তারা আমাদের কে কোন খবর দেয় নি অন্য মানুষের কাছ থেকে আমরা বিষয়টি জানতে পেরে সেখানে গেলে তারা আমাকে বলে, তোমার মেয়ের শ্বাসকষ্ট উঠছিল তখন আমরা ঔষধ খাওয়াতে গেলে তার গলার ভেতরে ঔষধ আটকে সে মারা যায়। কিন্তু আমার মেয়ের কোনো দিনই শ্বাসকষ্ট ছিল না আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে ওর পা এবং গলায় দাগ রয়েছে ওকে পিটিয়ে হত্যা করেছে আমি এর বিচার চাই।

এ ব্যাপারে নিহতের স্বামী ইয়ামিনের সাথে কথা হলে তিনি বলেন আমার স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। শনিবার রাতে তার হঠাৎ শ্বাসকষ্ট হলে প্রাথমিকভাবে তাকে ঔষধ খাওয়ায় ডাক্তারের কাছে নেওয়ার সময় পথে সে মারা যায়। সে হত্যার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top