ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শাখা সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাজ্জাদ হুসাইন খানকে। অফিস সম্পাদক হয়েছেন আসিফ ইমাম এবং প্রচার ও গণমাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিফতাহুল হোসাইন আল মারুফ।
এছাড়া বায়তুল মাল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাব্বির। মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. মাজহারুল ইসলামকে। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মুসলিমুর রহমান এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হায়দার। ছাত্র অধিকার সম্পাদক করা হয়েছে আহসান হাবিব ইমরোজকে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে আইটি সম্পাদক হয়েছেন হাসানুল বান্না। আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনাস বিন মুনির। দাওয়াহ সম্পাদক করা হয়েছে আশিকুর রহমান সাকিবকে এবং দক্ষতা উন্নয়ন সম্পাদক হয়েছেন আশিক বিল্লাহ।
এছাড়া বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রবিউল ইসলাম। ব্যবসায় শিক্ষা সম্পাদক হয়েছেন হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকারিয়া।
নতুন কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়েছে নাঈম হোসেনকে। প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. তাওকির হাসান। গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক করা হয়েছে মো. মাহবুব আলম (মিরাজ) কে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত এই কমিটি ২০২৬ সেশনের জন্য দায়িত্ব পালন করবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।