মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাংলাবান্ধা স্থলবন্দরে পাথরের ট্রাক থেকে মর্টার শেল উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৩৭

সংগৃহীত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাকের সঙ্গে একটি মরিচা ধরা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সোমবার (৯ মার্চ) রাতে সেটি উদ্ধার করেন।

জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার শেলের মতো দেখতে একটি বস্তু দেখতে পান। লোহার টুকরা মনে করে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।

উদ্ধারের পর মর্টার শেলটি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তেঁতুলিয়া মডেল থানা জানান, মর্টার শেলটি থানায় নিরাপদে রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি আদালত ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top