রাশেদ খানের বিএনপি থেকে গণঅধিকার পরিষদে ফিরে আসা নিয়ে যা বললেন নুর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৪:১২
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করা রাশেদ খান যদি আবার গণঅধিকার পরিষদে যোগ দিতে চান, তবে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, “রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে আসতে চায়, আমরা তাকে স্বাগত জানাব। কারণ রাশেদ খানের বর্তমান অবস্থানের পেছনে গণঅধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে। একজন ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়।”
তিনি আরও বলেন, “আজ রাশেদ খান জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত। কিন্তু এই পরিচিতির পেছনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অবদান অনেক। বাংলাদেশের কঠিন সময়ে গণঅধিকার পরিষদের অল্প কিছু সদস্য যে ত্যাগ স্বীকার করেছে, তা খুব কম সংগঠন করেছে।”
নুরুল হক নুর বলেন, “রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। এটি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে নেওয়া সিদ্ধান্ত ছিল। তখন বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনা করে তাকে ওই প্রতীকে নির্বাচন করতে বলা হয়।”
তিনি যোগ করেন, “ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় দলের নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছে। এজন্য আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
নুরুল হক নুর সংসদীয় আচরণের প্রসঙ্গেও বলেন, “সংসদে অযথা ঝগড়া-বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত। অনেক দেশের সংসদে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটে। আমরা কি সেই খারাপ উদাহরণ অনুসরণ করব?”
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।