বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অপসারণে আইনি নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৩

ছবি: সংগৃহীত

বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-কে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ‘জুলাই’কে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁর সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। এ অবস্থায় তাঁকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া, নতুন রাষ্ট্রপতির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top