শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস: ভালোবাসার সপ্তাহের সূচনা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩

ছবি: সংগৃহীত

যদি প্রশ্ন করা হয়, “আপনার প্রিয় ফুল কোনটি?”, অধিকাংশ মানুষ হয়তো বলবেন—গোলাপ। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে বা ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে এই ফুল প্রাচীনকাল থেকেই মানুষের প্রিয়।

আজ ৭ ফেব্রুয়ারি, গোলাপ দিবস। এদিন থেকেই শুরু হয় প্রেমের সপ্তাহ, যা ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শেষ হয়। এই সপ্তাহের প্রতিদিনের দিবসগুলো হলো—
৭ ফেব্রুয়ারি: রোজ ডে
৮ ফেব্রুয়ারি: প্রপোজ ডে
৯ ফেব্রুয়ারি: চকলেট ডে
১০ ফেব্রুয়ারি: টেডি ডে
১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে
১২ ফেব্রুয়ারি: হাগ ডে
১৩ ফেব্রুয়ারি: কিস ডে
১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে

গোলাপ দিবসে প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে অভিমান ভাঙানো বা ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যায়। যুগ যুগ ধরে গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করে আসছে।

গোলাপের বিভিন্ন রঙের ভিন্ন অর্থ রয়েছে—

  • লাল গোলাপ: গভীর ভালোবাসার প্রতীক।

  • গোলাপি গোলাপ: প্রশংসা ও মুগ্ধতার প্রতীক।

  • ল্যাভেন্ডার গোলাপ: প্রথম দেখাতেই প্রেমে পড়ার প্রতীক।

  • কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকর্ষণের প্রতীক।

  • হলুদ গোলাপ: বন্ধুত্বের প্রতীক।

  • সাদা গোলাপ: সরলতা ও পবিত্রতার প্রতীক।

  • পিচ গোলাপ: না বলা ভালোবাসার অনুভূতি প্রকাশের প্রতীক।

ভিক্টোরিয়ান যুগ থেকে মানুষ প্রিয়জনকে মনের কথা জানানোর জন্য গোলাপ আদান-প্রদান শুরু করেছিলেন। তবে গোলাপ দিবস কেন উদযাপন করা হয় তা পরিষ্কার—এদিন দিয়েই ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা হয়।

আজকে আপনার প্রিয়জনকে কোন রঙের গোলাপ দিচ্ছেন?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top