গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ১৪:৩৪

ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি তার ফেসবুক পেজ ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণামূলক ওই ফটোকার্ড শেয়ার করেন। ফটোকার্ডটিতে লেখা রয়েছে “গণভোট ২০২৬ দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’তে সিল দিন।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে গত ১১ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। আগামীকাল রোববার পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ উদ্যোগের মূল লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।

এদিকে, অন্যান্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি সরকারিভাবেও গণভোটের পক্ষে প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের বিষয়টি জনসমক্ষে তুলে ধরছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top