সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

মানহানি মামলায় জামিন পেলেন মুফতি আমির হামজা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:২৯

সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পর উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।

সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের শুনানিতে তিনি নিজে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে একটি ধর্মীয় সভায় করা মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগ ওঠে। গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া বক্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত হয়।

পরবর্তীতে ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। আদালত তাকে ২১ এপ্রিলের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আজকের শুনানিতে হাইকোর্ট জামিন আবেদন মঞ্জুর করলে তিনি আপাতত গ্রেপ্তারি ঝুঁকি থেকে মুক্তি পান। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top