দুই উপদেষ্টার দেশত্যাগ নিয়ে জুলকারনাইনের স্ট্যাটাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭
অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা সোমবার (১৬ ফেব্রুয়ারি) দেশত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তিনি ওই দুই উপদেষ্টার পরিচয় প্রকাশ করেননি।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে জুলকারনাইন সায়ের বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এবং অপরজন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
তিনি আরও বলেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এসব ব্যক্তির দেশত্যাগের অনুমতি দেওয়া উচিত হবে না।
উল্লেখ্য, এর আগে গত শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশত্যাগ করেন। ওইদিন তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।