শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। দেশটির হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। মুইজ্জু নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবালও যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন।
নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে: বিএনপি: ২০৯ আসন (ধানের শীষ প্রতীকে ৪৯.৯৭% ভোট), জামায়াতে ইসলামী: ৬৮ আসন (দাঁড়িপাল্লা প্রতীকে ৩১.৭৬% ভোট), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬ আসন, স্বতন্ত্র প্রার্থী: ৭ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস: ২ আসন, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস: ১টি করে আসন।
নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপি সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে, তবে তাদের কেউ জামানত হারাননি। অন্যদিকে জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দেয়, যেখানে তিনজন প্রার্থী নির্দিষ্টসংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারান।
জাতীয় নাগরিক পার্টি ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তিনজন প্রার্থী জামানত হারান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্যসহ অন্যান্য দলের বেশিরভাগ প্রার্থীও তাদের জামানত রক্ষা করতে পারেননি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।