জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:৫৮
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভোটের মাধ্যমে তাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
এর আগে বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সংসদের কার্যসূচি অনুযায়ী অধিবেশন শুরুর পর ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সংসদ সদস্যদের সমর্থনে ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানান সংসদের বিভিন্ন দলের সদস্যরা। সংসদের কার্যক্রম পরিচালনায় স্পিকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।