রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বন্ধু ট্রাম্পের নৈশভোজে হামলার ঘটনায় নিন্দা জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে অনুষ্ঠিত এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সহিংসতার কোনো জায়গা নেই।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজিত ওই নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রাম্প ও তার স্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ওই ঘটনায় ফার্স্ট লেডি বা মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে রয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ট্রাম্প নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ওয়াশিংটনের এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি ও ভাইস প্রেসিডেন্ট নিরাপদ আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। তাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করেন তিনি।

একই সঙ্গে মোদি বলেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এ ধরনের ঘটনার স্পষ্টভাবে নিন্দা জানানো প্রয়োজন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top