অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১২:৪০

সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top