ঈদে বাড়ি ফেরার পথে লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১১:১৯
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম, তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে সেও মারা যায়। নিহত আরেকজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।