মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে ১০ জোড়া স্পেশাল ট্রেন চালবে যে রুটে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ২০:৩১

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত সংস্থাটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বিশেষ ট্রেন চলাচল করবে, যাতে ঈদযাত্রায় যাত্রীদের চাপ কিছুটা কমানো সম্ভব হয়।

যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন:

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ বিকেল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ বিকেল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ বিকেল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সকাল ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে দিবাগত রাত ২টায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বেলা ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

কবে চলবে ট্রেনগুলো:

চাঁদপুর ও তিস্তা স্পেশাল ট্রেনগুলো ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এছাড়া ঈদের পর দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন এসব ট্রেন চলাচল করবে।

পার্বতীপুর স্পেশাল ট্রেনগুলো ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে টানা তিন দিন চলবে।

অন্যদিকে, শোলাকিয়া স্পেশাল ট্রেনগুলো শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, অতিরিক্ত এই ট্রেনগুলো চালুর ফলে ঈদযাত্রায় ভোগান্তি কমবে এবং যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top