বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

– প্রজন্ম যুব উন্নয়ন সংঘের ইয়ামিনের তীব্র প্রতিবাদ

রাজশাহী রেঞ্জ পুলিশের ‘শো-অ্যারেস্টের আইনি ভিত্তি নেই’

মুঃ শামিউল বাশার (শ্যামল) | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

জশাহী রেঞ্জ পুলিশের জারি করা “বিশেষ নির্দেশনা”–র বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রজন্ম যুব উন্নয়ন সংঘ। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক, সামাজিক সংগঠক ও সাংবাদিক মোঃ ইয়ামিন হাসান শুভ এক বিবৃতিতে এই নির্দেশনাকে আইনের শাসন ও নাগরিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে “শো-অ্যারেস্ট” দেখানোর কথা উল্লেখ করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ইয়ামিন হাসান শুভ বলেন, “জামিনপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় গ্রেফতারের লক্ষ্য নির্ধারণ করা বিচার বিভাগের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবং আইনের শাসনের পরিপন্থী।”

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান নাগরিকের ব্যক্তিস্বাধীনতা ও আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করেছে। পাশাপাশি গ্রেফতার সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এ সুস্পষ্টভাবে নির্ধারিত রয়েছে। সেখানে “শো-অ্যারেস্ট” নামে কোনো স্বতন্ত্র আইনি ভিত্তি নেই।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উক্ত নির্দেশনার সুস্পষ্ট আইনি ব্যাখ্যা প্রকাশ এবং নাগরিক অধিকার পরিপন্থী পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানান। প্রজন্ম যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা অবশ্যই জরুরি; তবে তা সংবিধান ও প্রচলিত আইনের সীমার মধ্যে থেকে হতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top