আমরা ইসলাম বিক্রি করে খাই না:শামা ওবায়েদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, "আমরা ইসলাম ধারণ ও পালন করি হৃদয়ে। মাথা থেকে পা পর্যন্ত আমাদের ইসলাম। আমরা ইসলাম বিক্রি করে খাই না। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতার শিক্ষা।"
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, "আপনাদের যদি ভোট দেন, আমি আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু পাশে থাকব। আমার কোনো স্বার্থ নেই। আমার বাবা কখনো স্বার্থ দেখেননি, তিনি সবাইকে বুকে টেনেছেন।"
সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতা-কর্মীসহ অঙ্গ সংগঠনের নেতারা। সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার সভার সভাপতিত্ব করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।