আমি আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক নুর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০৯
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, "তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছেন, তাই আমি আওয়ামী লীগের দায়িত্বও নিয়ে নিলাম।"
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভায় এই মন্তব্য করেন তিনি।
নুর বলেন, এই আসনের সাধারণ ভোটার, কর্মী-সমর্থক এবং সংখ্যালঘুরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে। তিনি আরও বলেন, "আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে।" তিনি এই আসনে জয়-পরাজয়ে আওয়ামী লীগের ভোটারদের প্রধান ভূমিকা থাকবে বলে উল্লেখ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণঅধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।