শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০
শেরপুর-৩ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।