ভাষানটেকে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো মানুষের পাশে জোবাইদা রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৪৫
রাজধানীর ভাষানটেকে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারানো পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা বিতরণ করেন। ক্ষতিগ্রস্তরা হঠাৎ এই দুর্যোগে চরম দুর্ভোগে পড়লেও, জোবাইদা রহমানের এই উদ্যোগ তাদের দৈনন্দিন জীবন চালাতে কিছুটা স্বস্তি দেয়।
উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এলাকায় স্থাপিত মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনে ওষুধ সরবরাহ করেন।
এই মানবিক উদ্যোগ এলাকার মধ্যে আস্থা ও স্বস্তির পরিবেশ তৈরি করেছে। তাত্ক্ষণিক সহায়তা এবং চিকিৎসাসেবার সমন্বিত কার্যক্রমটিকে স্থানীয়রা মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাক্তার ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।