মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাজধানীর যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:২৯

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শেষ করে এখন ভোটের প্রস্তুতিতে সময় কাটাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ছিল- রাজধানীর কোন কেন্দ্রে তিনি ভোট দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রটি গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার মাত্র দুই মাসের মধ্যেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নিয়েছেন তারেক রহমান। সাম্প্রতিক জনমত জরিপগুলো যদি বাস্তবে প্রতিফলিত হয়, তাহলে আসন্ন বৃহস্পতিবারের নির্বাচন তার রাজনৈতিক জীবনে এক নাটকীয় মোড় নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top