সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ইসির মোবাইল নিষেধাজ্ঞার কঠোর প্রতিবাদ করেছেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪৫

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তকে ভোটাধিকারে হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব হওয়া উচিত; ভোটাররা গর্বভরে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং স্বাধীনভাবে ভোটাধিকার উপভোগ করবে।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটাধিকার রক্ষার জন্য প্রয়োজনে লড়াই করারও প্রস্তুতি জনগণের আছে। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়, এবং প্রার্থী ও প্রতীক নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top