ডা. শফিকুর রহমান ভোট দিতে যাবেন যে কেন্দ্রে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০০:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন সূত্রে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি জামায়াত দলের প্রধান এবং ১১ দলীয় নির্বাচনি জোটেরও প্রধান। তাই নির্বাচনি প্রচারের জন্য দেশে বিভিন্ন জেলা ও শহর সফর করেছেন এবং দলীয় ও জোটের জনসভায় বক্তব্য দিয়েছেন।
তবে নির্বাচনের দিন তিনি নিজ আসনে থেকে ভোট দিতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।