বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

জামালপুরে কেন্দ্র থেকে ৭ জন আটক, নগদ টাকা ও রামদা জব্দ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯

সংগৃহীত

জামালপুর সদরের নরুন্দি মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭ জনকে আটক করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের ঘটনার পর তারা নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন: শফিকুল ইসলাম, হুসনুছ শাহাদাৎ, রেফাজউদ্দিন, ওসমান গণি, সাইফ আল মাসুদ আপন, জয় আহমেদ এবং অটোরিকশা চালক মামুন মিয়া। পুলিশের জব্দকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ লাখ ১৩ হাজার টাকা এবং একটি রামদা।

বিএনপি নেতা কাজী মসিউর রহমান জানান, গ্রেপ্তার হুসনুছ শাহাদাৎ টাঙ্গাইলের মধুপুর উপজেলা জামায়াতের আমিরের ভাতিজা।

জামালপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ বলেন, একটি অটোরিকশায় আসা সাত-আটজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা তাদের আটক করে পুলিশকে জানায়। এ সময় স্থানীয় দুই জামায়াত কর্মী পালিয়ে গেছে।

তবে পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা হয়নি।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাতজনকে থানায় নিয়ে এসে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top