চা বিক্রেতা নানি-নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:৫২
ঢাকার মিরপুরে সরকারি বাংলা কলেজের পাশের ভাসমান চা দোকানের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতারা তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তালতলা এলাকায় ফাতেমাদের বাসায় গিয়ে এসব উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীবসহ অন্যরা।

প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন পোশাক, জুতা ও প্রসাধনী সামগ্রী এবং তার নানির জন্য শাড়িসহ বিভিন্ন ঈদ উপহার তুলে দেন।
উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে কাজ করার সময় নানিকে সহায়তা করতে গিয়ে রাস্তা পারাপারের সময় আহত হয় ফাতেমা। সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তাকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেন। পরবর্তীতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।