প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫ সিটির পরিচ্ছন্নকর্মীরা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রথমবারের মতো ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দিয়েছে সরকার।
মঙ্গলবার দেশের পাঁচটি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এদিন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৭ হাজার ১৫১ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সহায়তা পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগরসেবায় নিয়োজিত কর্মীদের কল্যাণে সরকার ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।