ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৫ জন আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১১
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। আটকদের মধ্যে বাকি চারজনের নাম এখনও জানা যায়নি।
এই ঘটনার বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না।”
এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন। নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত উল্লেখ করে তিনি লিখেন, “ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।”
পোস্টের পর বিকেলে শিক্ষকসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।