সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

সাভারে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের বাসে আগুন, কোনো হতাহতের খবর নেই

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৩

সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন। ছবি: সংগৃহীত

সাভারে দাঁড়িয়ে থাকা একটি হানিফ পরিবহনের বাসে আগুন লেগেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে কফিল পেট্রোল পাম্পের সামনে আরিচাগামী লেনে এই ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৭টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কথা জানান। হাতাহাতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বাসটি নতুন এবং ওয়ারিংয়ের কাজ চলছিল। হঠাৎ পথচারীরা বাসে আগুন জ্বলতে দেখে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, “প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে। তবে এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনই বলা যাচ্ছে না এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top