মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ।
ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ফলে শুরুতে ফিল্ডিং করতে নামতে হয়েছে বাংলাদেশ দলকে।
বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা। অন্যদিকে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে সফরকারী নিউজিল্যান্ড।
পরিসংখ্যান অনুযায়ী, একদিনের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ নবম স্থানে রয়েছে। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৪৬টি ম্যাচে। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৩৪টি, বাংলাদেশ ১১টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
তবে বাংলাদেশের মাটিতে দুই দলের লড়াই তুলনামূলকভাবে সমান। দেশের মাটিতে ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৮টি, নিউজিল্যান্ড ৭টি এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্কি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।