শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেছেন, বর্তমানে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে।

শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য দেশের জ্বালানি চাহিদা অনুযায়ী পূর্ণ মজুদ রয়েছে। জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করার কাজ চলমান আছে। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের জ্বালানি ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ মজুদ পরিস্থিতি বিরাজ করছে। সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ অব্যাহত রেখেছে।

প্রতিমন্ত্রী জানান, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিকল্প উৎসে অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পরিশোধিত জ্বালানি তেল সরবরাহও বাড়ানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top