বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শেরে বাংলায় বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে উপস্থিত জাইমা রহমান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৬:৩১

শেরে বাংলায় বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে উপস্থিত জাইমা রহমান । ছবি: সংগৃহীত

চার মাস বিরতির পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার দুপুর দেড়টার দিকে তিনি স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নতুন সরকারের অধীনে এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

ম্যাচের শুরুতে টস জিতে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্য পায় টাইগাররা। ৩৮ বলে ২৭ রান করা সাহিবজাদা ফারহানকে আউট করেন নাহিদ রানা। প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top