মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৩

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ বছর পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হতে পারে- এ নিয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি বলেন, চলতি বছরে আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে ২০ মার্চ।

এই হিসাবে আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।

২৯তম রমজানে চাঁদ দেখার সম্ভাবনা সম্পর্কে ইব্রাহিম আল জারওয়ান জানান, ওই দিন আরব দেশগুলোর আকাশে অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্র: দ্য ন্যাশনাল

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top