শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে রকেট হামলা, সংঘাত ফের জোরালো হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৪:৫৫

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চলাকালেই ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনায় রকেট হামলার আশঙ্কায় সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। শহরটি হুলা উপত্যকায় অবস্থিত, যা লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ছোড়া রকেটের কারণে এ সতর্কতা জারি করা হয়। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা কিরিয়াত শমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। ওই যুদ্ধবিরতি চুক্তিটি পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছিল বলে জানা গেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ রয়েছে। যে কোনো সময় নতুন করে লেবাননে ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কা দেখা দিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top