বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৯:১৭

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত আন্দিশেহ শহরের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

আরঘাভান বাণিজ্যিক কমপ্লেক্স নামের ওই বিপণিবিতানটিতে প্রায় ২৫০টিরও বেশি দোকান ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন ইউনিটে।

আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারান জানান, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, ভবনের বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

অন্যদিকে, ইরানের রেড ক্রিসেন্ট সংস্থার বরাতে জানা গেছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top