শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১১:৫৭

মামুন মিয়া । ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মামুন মিয়া, তিনি গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে। ঘটনা ঘটে শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কিছু ডাব গাছ থেকে ডাব পাড়াতে দেয়। পরে মামুন কিছু ডাব নিজের জন্য নিয়ে গেলে আজিজুরের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। যদিও সামাজিকভাবে আপোস মিমাংসা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজিজুর বিষয়টি মানতে অস্বীকার করেন।

পরবর্তীতে আজ সকালে আজিজুর তার ভাই হযরত আলী সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে দা ও চাপাতি দিয়ে মামুনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top