হানিমুনের মাঝেই অডিও ফাঁস, রাশমিকা আইনি হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৫:০০
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডা সঙ্গে হানিমুন কাটাচ্ছেন। তবে আনন্দের মুহূর্তে তিনি নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বার্তায় রাশমিকা জানান, সম্প্রতি তার একটি পুরোনো ব্যক্তিগত অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অডিওতে তার প্রাক্তন প্রেমিক রক্ষিত শেঠি-র সঙ্গে সম্পর্কের ব্যক্তিগত বিষয়ের আলোচনা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। রাশমিকার অভিযোগ, প্রায় আট বছর আগে অনুমতি ছাড়া এই কথোপকথন রেকর্ড করা হয়েছিল এবং এখন উদ্দেশ্যমূলকভাবে তা ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, একজন জনপরিচিত মানুষ হিসেবে সমালোচনা মেনে নেওয়া যায়, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন কখনও মেনে নেওয়া যায় না। এই ঘটনা তার পরিবারকেও অস্বস্তিকর অবস্থায় ফেলেছে।
রাশমিকা আরও সতর্ক করে জানিয়েছেন, যারা এই অডিওটি ছড়াচ্ছে তারা তা দ্রুত বন্ধ না করলে তিনি মানহানির মামলা করবেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিত শেঠির প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০১৭ সালে বাগদান হলেও এক বছরের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়, যা সম্প্রতি বিবাহের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।