‘মা পদক’ পাচ্ছেন ববিতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৭:৫২

সংগৃহীত

অভিনেত্রী ববিতার জন্য ২০২৬ সালটি যেন একের পর এক অর্জনের বছর হয়ে উঠছে। কিংবদন্তী এই অভিনেত্রী ইতোমধ্যে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তিনি পেয়েছেন ‘হু’স হু’ পুরস্কার। এছাড়া আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি ‘আনন্দ মেলা’ আয়োজিত আজীবন সম্মাননা গ্রহণ করবেন।

এরই মধ্যে জানা গেছে, বিশ্ব মা দিবস উপলক্ষে আগামী ১০ মে রাজধানীর একটি হোটেলে তাকে ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে। ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ববিতা বলেন, চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা এবং একুশে পদক পেয়েছেন। তবে একজন মা হিসেবে তার সন্তানের প্রতি দায়িত্ব পালন এবং তাকে সঠিকভাবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এই ‘মা পদক’ পাওয়াটা তার জন্য বিশেষ আনন্দের।

তিনি আরও বলেন, এই সম্মাননার জন্য তিনি আয়োজক সংস্থা ‘আলী-রূপা ফাউন্ডেশন’-কে ধন্যবাদ জানান।

জানা গেছে, সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এবং ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’-এর ব্যবস্থাপনায় এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর সংস্কৃতি অঙ্গন থেকে ছয়জন, সাংবাদিকতা থেকে দুইজনসহ ব্যাংকিং, আইন, বিচার, বিমানবাহিনী ও চিকিৎসা পেশার মোট ১২ জন সফল মায়ের হাতে ‘মা পদক ২০২৬’ তুলে দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top